# Tags

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কটিয়াদীর করগাঁও এ ভিজিএফের চাল বিতরণ

আব্দুর রউফ ভুঁইয়া কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি-পবিত্র ঈদুল আযহা কে সামনে রেখে কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার ৩ নং করগাঁও ইউনিয়নের নয়টি ওয়ার্ডের দুস্ত পরিবারের মাঝে বিনামূল্যে জন প্রতি ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার ১২ মে সকালে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। উদ্বোধন কালে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন মোঃ নাদিম মোল্লা, দায়িত্বপ্রাপ্ত তদরকি কর্মকর্তা কটিয়াদী উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান, কটিয়াদী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম, বাট্টা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই সুভাষ চন্দ্র বর্মন, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মোঃ রেজাউল করিম, করগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আসাদুজ্জামান,ইউনিয়ন পরিষদের সদস্য গন সহ বাট্টা পুলিশ তদন্ত কেন্দ্রের একাধিক পুলিশ সদস্যরা ,ও পরিষদে কর্মরত গ্রাম পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন। এছাড়াও বুধবার ১৩ মে সকাল নয়টা থেকে একটানা সন্ধ্যা পর্যন্ত দুস্ত পরিবারের মাঝে ভি জি এফের চাল বিতরণ করা হয়।চাল নিতে আসা বিভিন্ন বয়সের নারী ও পুরুষরা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে বিতরণকারী কর্মকর্তাদের নিকট থেকে ১০ কেজি করে চাল বুঝে নেন। উপকারভোগীরা সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে চাল নিতে পেরে সন্তোষ প্রকাশ করেন।
এ বিষয়ে করগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন মোঃ নাদিম মোল্লা এ বিষয়ে সার্বিক সহযোগিতার জন্য স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ধন্যবাদ জানিয়ে বলেন সরকারের ভি জি এফ কর্মসূচির আওতায় বিনামূল্যে এ চাল পেয়ে এলাকার হত দরিদ্র পরিবারগুলো স্বস্তিতে ঈদ উদযাপন করতে পারবে বলে মনে করেন তিনি।